ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে জেএমবির চার সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত

ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসা জেএমবির চার সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস।তিনি বলেন, ১০ দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক জেএমবির চার সদস্যর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


জেএমবির চার সদস্য হলেন- ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।


গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে শনিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার জঙ্গিকে আটক করা হয়।


তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সাদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিংসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। ওইদিন রাতে র‌্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑